সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমানকে গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত। এই ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার। কিন্তু সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূল হোতা কে, সেটা জনগণ জেনে গেছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন বলেছেন। কিন্তু এখনও দিন তারিখ ঠিক করেননি। দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা। আমরা আপনার ওপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনও পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’