চলে গেলেন মার্কিন গায়িকা ‘প্রিটি লিটল বেবি’ কনি ফ্রান্সিস। মঙ্গলবার ৮৭ বছর বয়সে মারা গেছেন এই সংগীতশিল্পী। তবে তার চলে যাওয়ার খবরটি প্রকাশ্যে আসে গতকাল রাতে। কনি ফ্রান্সিস ১৯৬১ সালের ‘এভরিবডিস সামবডিস ফোল’ এবং ১৯৬২ সালের ‘প্রিটি লিটল বেবি’ গানের জন্য সর্বাধিক পরিচিত।
খবরটি নিশ্চিত করেছেন তার কপিরাইট ও রয়্যালটির ব্যবস্থাপক রন রবার্টস।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রন রবার্টস লেখেন, ভারী মন এবং চরম দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গত রাতেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি জানি, কনি চেয়েছিলেন তার ভক্তরাই যেন প্রথম এই দুঃসংবাদটি জানতে পারেন।
সম্প্রতি ‘প্রিটি লিটল বেবি’ গানটি টিকটকে ভাইরাল হয়। এরপর কনি ফ্রান্সিস নিজেই টিকটকে যোগ দেন। এখন পর্যন্ত গানটি ১৭ মিলিয়নের বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে এবং বিশ্বজুড়ে ২৭ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে কনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা। কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার।
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদারের মৃত্যু
গোপালগঞ্জে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা