২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মোট এক হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৮৭ জনকে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন মোট এক হাজার ৬৪১ জন।


পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অভিযানিক এ কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, দেশীয় স্টেনগান ১টি, ওয়ান শ্যুটারগান ১টি, কার্তুজ ৮ রাউন্ড ও এলজি ২ রাউন্ড।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত