তিলোত্তমার একক কত্থক নৃত্য

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:০৬ এএম

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ২৭ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ‘সৃষ্টির আনন্দে শিল্পিত ২৭’ শিরোনামে বিশেষ আয়োজন। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের মূল মিলনায়তনে ফেইম আয়োজিত এ অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে নৃত্যশিল্পী ও শিক্ষক তিলোত্তমা সেনগুপ্তার একক কত্থক নৃত্য সন্ধ্যা।

তিলোত্তমা সেনগুপ্তা ভারতের দিল্লির ন্যাশনাল স্কুল অব কত্থক ডান্স, কত্থক কেন্দ্রের প্রাক্তন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় নাট্যকলা বিভাগের নাটক স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’-এর অনুবাদ নাটক ‘প্রতীক্ষা অন্তহীন’। ফেইমের এ আয়োজন চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় থাকছে ওয়াজদী মৌয়াদ রচিত ‘বার্ডস অফ আ কাইন্ড’ নাটকের অনুবাদ নাটক ‘খোঁজ’। ২০ জুলাই, রবিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে ফেইম শিশুনাট্য বিভাগের পরিবেশনায় উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর গল্প অবলম্বনে নাটক ‘বেচারাম কেনারাম’। ২১ জুলাই সোমবার শেষদিন মূলমঞ্চে দুটি একক নাটক ‘স্তনন’ বিকেল সাড়ে ৫টা এবং ‘নেমেসিস’ সন্ধ্যা সাড়ে ৭টায়। এছাড়াও এদিন সাড়ে ৬টায় মুক্তাঙ্গনে থাকবে ফেইম নাট্যকলা বিভাগের শিক্ষার্থী প্রচেষ্টা নাটক ‘ডুমুরখেকো মানুষ’।

সর্বশেষ সর্বাধিক পঠিত