সবজির বাজারে অস্বস্তি

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:০৩ এএম

দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে স্বস্তির খবর নেই। সবজি থেকে শুরু মাছ, মাংসাসহ সবকিছুর দাম চড়া।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার ও সোনালি মুরগি, ইলিশ মাছ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। 

সরবরাহ কিছুটা কম থাকায় সবজির দাম অনেক বেড়েছে। প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কাঁচা মরিচের কেজি ২০০ টাকায়। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহের পরও মৌসুম শেষের অজুহাতে পাইকারিতে ৫ আর খুচরা বাজারে ১০ টাকা বেড়েছে কেজিতে।

গত সপ্তাহ থেকে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালির কেজি ৩০০ টাকা। ইলিশের মৌসুমেও নদীতে দেখা নেই ইলিশ মাছের। সেই কারণ দেখিয়ে কেজি সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে এক হাজার ৮০০ টাকায়। মুদি বাজারেও বেড়েছে কয়েকটি পণ্যের দাম। আগের বাড়তি দামই দেখা গেছে চালের বাজারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত