প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে পা রেখে জয় নয়, হার নিয়েই মাঠ ছাড়ল বার্সা লিজেন্ডস। বুয়েন্স আইয়ার্সের ঐতিহাসিক এস্তাদিএ মাস মনুমেন্টালে রিভার প্লেট লেজেন্ডসের কাছে ২-০ গোলে হেরেছে কাতালান কিংবদন্তিরা।
খেলার শুরুতে বল দখলে এগিয়ে থাকলেও গোলের খাতায় নাম লেখাতে পারেননি বার্সার কেউ।
খেলার অষ্টম মিনিটেই ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে রিভারের হয়ে স্কোরলাইন খুলে দেন চোরি ডমিঙ্গেস। প্রথমার্ধে দূরপাল্লার শটে গোলের কাছাকাছি গিয়েছিলেন বার্সার সার্জি, অন্যদিকে কাভেনাগির শট লাগে বারপোস্টে।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ভিতোর বাইয়া, নলিতো, ভ্যালিয়েন্তে, ওকুনোও, সোরিয়ানোসহ আরও কয়েকজন। বার্সা কিছু সময় ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৬৭ মিনিটে পেনাল্টি থেকে রিভারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ওর্তেগা।
এটাই ছিল বার্সা লিজেন্ডসের আর্জেন্টিনায় প্রথম ম্যাচ, যেখানে বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী ক্লাবের প্রাক্তনদের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হেসেছে রিভার প্লেট লেজেন্ডস।
ম্যাচের বিবরণ:
স্কোরলাইন: রিভার প্লেট লেজেন্ডস ২-০ বার্সা লিজেন্ডস
গোলদাতারা:
৮’ মিনিট: চোরি ডমিঙ্গেস (রিভার)
৬৭’ মিনিট: অ্যাঞ্জেল ওর্তেগা (পেনাল্টি, রিভার)
বার্সা লিজেন্ডসের পরবর্তী গন্তব্য: মেক্সিকোর মনতেরেতে খেলতে যাবে বার্সেলোনা লিজেন্ডস দল।
ভূরাজনৈতিক উত্তেজনায় স্থগিত ভারত-পাকিস্তান ম্যাচ