মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ মোটরসাইকেল আরোহী ২ কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রবিবার বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার মস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আটককৃতরা হলো জেলার শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল মোটরসাইকেল চালক রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এ সময় তার কাছে থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে আটক রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। পরবর্তীতে দুইজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
শরীয়তপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ