উত্তরায় বিমান বিধ্বস্ত: ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর প্রেক্ষিতে আজ সোমবার পররাষ্ট্র সেবা একাডেমিতে চলমান দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।

তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত