ঋতুপর্ণার জোড়া গোলে হারলো মাসুরা-কৃষ্ণারা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:১৫ এএম

ভুটান নারী ফুটবল লিগে মঙ্গলবার পারো এফসি ৩-১ গোলে ট্রান্সপোর্ট উইনাইটেডকে হারিয়েছে। পারোর হয়ে জোড়া গোল করেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা খেলেন। পারো এফসিতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুসিমা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার রুপ্নাকে ফাকি দিয়ে পারোর তিনটি গোলই করেন বাংলাদেশের খেলোয়াড়রা। মনিকা চাকমা করেন এক গোল।

ম্যাচ সেরা হয়ে ঋতুপর্ণা বলেন, 'ম্যাচটি অনেক কঠিন ছিল। টিমমেটরা সহায়তা করায় গোল পেয়েছি এবং ম্যাচ সেরা হয়েছি। দল জিতেছে এজন্য খুশি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত