শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে মজিবর রহমান

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৫:৪০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর এ মন্ত্রণালয়ে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমানকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

এর আগে, বুধবার (২৩ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত