মুন্সীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:৩১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ড্রেজার বিনষ্ট ও বিপুল পরিমান ড্রেজারের পাইপ অপসারণ করা হয়।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে অভিযান চালিয়ে শের আলী খানকে (৪৫) সমুদয় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। 

তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন ও ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে অভিযান চালান। এসময় চোরমর্দ্দন গ্রামের অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে কৃষি জমিতে বালু ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেন। একই সঙ্গে সেখানে একটি ড্রেজার জব্দ করে তা বিনষ্ট করে দেন ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত