মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম

মুন্সীগঞ্জের যোগিনীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আবু কালাম মোল্লা (৪৫)। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যোগিনীঘাট ব্রিজের ঢালে পাকা রাস্তার মোড়ে অভিযান চালায় সদর ফাঁড়ি পুলিশের একটি টিম। এ সময় আবু কালামকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত