মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

নিহতদের স্মরণে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন দেশের মুসল্লিরা। 

আজ শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মুসল্লিরা নিহত ও আহতদের স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে আগামীকাল বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইফার পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত