চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ব্যাপক এই বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ১৯ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
শুক্রবার (২৫ জুলাই) ভোর থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাওডিংয়ের পশ্চিমাঞ্চলের ইয়েতে ৪৪৭.৪ মিমি (১৭.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা, হেবেই প্রদেশের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে নতুন রেকর্ড তৈরি করেছে।
সরকারি রেকর্ড অনুসারে বাওডিংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০ মিমি-এর ওপরে।
চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ৬ হাজার ১৭১টি পরিবারের মোট ১৯ হাজার ৪৫৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস বাসিন্দাদের কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা উল্লেখ করেনি, তবে রাতে বৃষ্টিপাতের সময় জলমগ্ন রাস্তায় নিয়ন রেইন জ্যাকেট পরা দুই পুলিশ সদস্যকে দেখিয়ে একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন।
এছাড়া আবহাওয়া অফিস বৃষ্টিপাতের পরিমাণকে ২০২৩ সালে একটি শক্তিশালী টাইফুনের ফলে সৃষ্ট ব্যতিক্রমী বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করেছে। দুই বছর আগে সেই বৃষ্টিতে ভয়াবহ বন্যার শিকার বাওডিংয়ের ঝুওঝোতে শুক্রবার সকাল পর্যন্ত ১৯০ মিমি-এরও বেশি বৃষ্টিপাতের পর বেশ কয়েকটি সেতু এবং রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গভীর নিম্নচাপে সাগর উত্তাল, প্লাবিত নিম্নাঞ্চল
আরও দুইদিন বন্ধ থাকবে মাইলস্টোন 