ঢাকার কলাবাগান থানার ভূতের গলি এলাকায় ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
আবিদের মামা রকিবুল কামাল বলেন, আমার ভাগিনা ধানমন্ডির একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত পরশুদিন চট্টগ্রাম থেকে বাসায় আসি। সে আমার কাছেই ছিল রাতে। রাতের কোনো এক সময় ছাদ থেকে লাফিয়ে পড়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
