হাসপাতালে বদরুদ্দীন উমরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম

প্রখ্যাত লেখক, গবেষক এবং তাত্ত্বিক বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ সোমবার (২৮ জুলাই) ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরের দিকে তিনি হাসপাতালে পৌঁছে সেখানে চিকিৎসাধীন প্রবীণ কমিউনিস্ট নেতার পাশে কিছু সময় কাটান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বদরুদ্দীন উমর একাধারে একজন বিশিষ্ট চিন্তক, গবেষক ও লেখক হিসেবে পরিচিত। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় তিনি বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎকে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের এই চিন্তাশীল বামপন্থী ব্যক্তিত্বের পাশে দাঁড়িয়ে মির্জা ফখরুল তাঁর প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত