রাঙামাটির বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, যেখানে চলছে গুলি বিনিময়ও। চলমান এই অভিযানে ইতোমধ্যে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাঘাইহাটের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ইউপিডিএফ-এর একটি অবস্থানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে এবং সেখানে গোলাগুলি চলছে। সেনাবাহিনীর সদস্যরা এ পর্যন্ত একটি একে-৪৭ রাইফেলসহ উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন।
আইএসপিআর আরও জানায়, অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ছাই বসতঘর