সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ স্পেনের অনেকগুলো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার প্রতি তার তীব্র আনুগত্যের প্রমাণ হিসেবে জাভি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি স্পেনে বার্সা ছাড়া আর কোনো ক্লাবে কোচিং করাবেন না।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্সার হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর লা লিগার বেশ কিছু ক্লাব তাকে নতুন কোচ হিসেবে চেয়েছিল। কিন্তু জাভি তাদের সেই প্রস্তাবে সাড়া দেননি। খেলোয়াড় ও কোচ— দুই ভূমিকায় বার্সার হয়ে সফল সময় কাটানো এই কিংবদন্তি স্পষ্ট করে দিয়েছেন, তার জন্য স্পেনে শুধুমাত্র বার্সেলোনা-ই একমাত্র গন্তব্য।
একজন খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে ১৭ বছর কাটানো জাভি ২০২৩ সালে ক্লাবকে লা লিগা শিরোপা এনে দেন কোচ হিসেবে। এ কারণে ক্লাবটির সঙ্গে তার আবেগ ও সম্পর্ক অত্যন্ত গভীর। স্পেনের অন্য কোনো ক্লাবের কোচিং করাতে আগ্রহী না হলেও অন্যান্য লিগের বিদেশি ক্লাবগুলোর প্রস্তাবের প্রতি উন্মুক্ত রয়েছেন জাভি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছিল।
চীন-উত্তর কোরিয়া কঠিন, তবে যে কোন কিছুই সম্ভব: বাটলার
হামজা বলেন, 'ইংল্যান্ডে খ্যাতি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে পাওয়া ভালোবাসা অন্যরকম'