জনপ্রশাসন মন্ত্রণালয়

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম

দেশের বিভিন্ন এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।

তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত