চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ হয়েছে সেই কবে, এতদিনেও যেন রেশ কাটেনি। ইন্টার মিলানের বিপক্ষে সেই ফাইনালে সমর্থকদের অসদাচরণের জন্য ফরাসি ক্লাব পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা করেছে উয়েফা। গত মে মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শেষ হতেই পিএসজির বিপুল সংখ্যক সমর্থক গোলপোস্টের পেছন দিয়ে মাঠে ঢুকে পড়ে। পিএসজি সমর্থকদের বিরুদ্ধে আতশবাজি পোড়ানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি করা ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
এসব কারণে পিএসজিকে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় উয়েফা। পাশাপাশি উয়েফা প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য অ্যাওয়ে টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। অবশ্য্ এই শাস্তি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এবার লেভানডফস্কিকে চায় সৌদি ক্লাব; কী করবে বার্সা?
গোপনাঙ্গে কুকুরের কামড়; হাসপাতালে সাবেক বার্সা তারকা