বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় আরও এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপু নামে একজনকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে ডিবি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
