আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ভারত সফরে আসছেন। এই সফরে মেসি তিনটি শহর কলকাতা, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন। ভ্রমণকালে মেসিকে কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে সংবর্ধনা জানানো হবে। এছাড়া মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচ খেলারও কথা আছে তার। এই খবর দিয়েছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।
আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবে মেসি। সব ঠিক থাকলে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে দেখা যাবে মেসিকে। এ বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে অনুমতিও চেয়েছে আয়োজকেরা। এমসিএর এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে তিনি একটি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন। সব ঠিক হলে আয়োজকরা একটি সূচি তৈরি করবেন।’
এর আগে শোনা গিয়েছিল যে, প্রীতি ম্যাচ খেলতে আগামী অক্টোবরে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল ভারত সফর করবে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান এই তথ্য জানিয়েছিলেন। মেসিদের নিয়ে দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল কেরালা রাজ্য সরকারের। এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাথে একটি চুক্তিও নাকি হয়েছে। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
মাত্র ১২ বছর বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড
কাঁধের চোটে ক্রিস ওকসের ভারত সিরিজ শেষ