সেঞ্চুরিতে সমালোচনার জবাব জয়সওয়ালের

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল। এরপর ব্যাটে রান পেলেও দুটি ইনিংসে শূন্য রানে ফেরেন। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে তার ব্যাটিংয়ে হয়েছিল সমালোচনা। তবে ওভালে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে যেন সব সমালোচনার জবাব দিলেন জয়সওয়াল।

ওভাল টেস্টে আজ শনিবার তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল সেঞ্চুরি পূর্ণ করেন ১২৭ বলে। সেঞ্চুরি করার পথে জয়সওয়াল ১১টি চার ও ২টি ছক্কা হাঁকান।

ক্যারিয়ারে এটি জয়সওয়ালের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি করলেন তিনি। জয়সওয়ালের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত