ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে জিততে হলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৭৪ রান। চা বিরতি পর্যন্ত ইংল্যান্ড তুলেছে ৪ উইকেটে ৩১৭ রান। হ্যারি ব্রুক করেছেন সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে আছেন জো রুট। তার সঙ্গে আছেন বেথেল। জয় থেকে আর ৫৭ রান দূরে ইংল্যান্ড।
ওভালে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তাই রেকর্ড গড়েই জিততে হবে স্বাগতিকদের। আজ রবিবার টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির আগ পর্যন্ত সেই পথেই আছে স্বাগতিক ইংল্যান্ড।
চতুর্থ উইকেটে ব্রুক-রুট ১৯৫ রানের জুটি গড়েন। ব্রুক ৯৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১১ রান করে ফিরলে জুটি ভাঙে। অবশ্য এই জুটি আরও আগেই ভাংতে পারতো। হ্যারি ব্রুকের পুল শটে বল চলে যায় লং লেগে দাঁড়ানোর মোহাম্মদ সিরাজের হাতে। সিরাজ বলটা ভালোভাবেই মুঠোবন্দী করেন। কিন্তু এরপর শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেননি। তাঁর ডান পা স্পর্শ করে সীমানারেখা সঙ্গে। তখন ব্রুক ছিলেন ব্যক্তিগত ১৯ রানে।
এই ওভালে সবচেয়ে বেশি ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডেরই। সেটি ১২৩ বছর আগে অর্থাৎ ১৯০২ সালে। তবে কদিন আগেই হেডিংলিতে ৩৭১ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে আছে ইংল্যান্ড।
ক্রিকেটে অদ্ভুত ঘটনা, কাউন্টি ক্রিকেট ম্যাচে লেগ সাইডে ৯ ফিল্ডার
'শুধু বড় ও শক্ত শরীর থাকলেই হবে না, শরীরের ভেতরে শক্তি থাকতে হবে'