চট্টগ্রামে দরজা ভেঙে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম

চট্টগ্রামে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদকে। পরে  চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে চট্টগ্রাম ক্লাবে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আশরাফ উদ্দিন।

প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে চিকিৎসকদের বরাতে সাংবাদিকদের জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আবদুল করিম।  

উল্লেখ্য, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন। পরে ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত