আড়াইহাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, নিহত নাদিম ওই এলাকার মজিদ মিয়ার ছেলে। ঘটনার দিন সাড়ে ৭টায় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকলে সে ঘরের জানালার গ্রিলে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। তার চাচা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের সহযোগিতায় নিচে নামান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। 

এ বিষয়ে আড়াইহাজার থানার তদন্ত (ওসি) সাইফুউদ্দিন জানান, ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। হত্যা না আত্মহত্যা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত