ভারতের ছয় রানে রোমাঞ্চকর জয়, ২-২ সমতায় শেষ হলো অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২০২৫। শুধু ফল নয়, এই পাঁচ ম্যাচের সিরিজ গড়েছে একের পর এক রেকর্ড—ব্যাটে-বলে দুই দলের লড়াই ছিল নজিরবিহীন।
এই সিরিজে যেসব রেকর্ড হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নিচে তুলে ধরা হলো:
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ মোট রান
মোট রান: ৭১৮৭ (টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানসংবলিত সিরিজ)
সিরিজে সমান সর্বোচ্চ ৩০০+ দলীয় সংগ্রহ
মোট ইনিংস: ১৪ বার
(যেকোনো টেস্ট সিরিজে যৌথভাবে সর্বোচ্চ)
সিরিজে সর্বোচ্চ সংখ্যক ব্যাটসম্যানের ৪০০+ রান
মোট ব্যাটসম্যান: ৯ জন
৫০ বা তার বেশি ব্যক্তিগত ইনিংসের যৌথ সর্বোচ্চ সংখ্যা
মোট: ৫০ ইনিংস
সেঞ্চুরির সংখ্যায় যৌথ শীর্ষ স্থান
মোট সেঞ্চুরি: ২১টি
যৌথভাবে সর্বোচ্চ শতরান জুটি
মোট: ১৯ বার
ইংল্যান্ডে ভারতের হয়ে একটি সিরিজে সর্বোচ্চ উইকেট
২৩ উইকেট – মোহাম্মদ সিরাজ (২০২৫)
২৩ উইকেট – জসপ্রিত বুমরাহ (২০২১-২২)
১৯ উইকেট – ভুবনেশ্বর কুমার (২০১৪)
ভারতের সর্বনিম্ন রান ব্যবধানে জয়:
৬ রান – বনাম ইংল্যান্ড, ওভাল, ২০২৫
১৩ রান – বনাম অস্ট্রেলিয়া, ওয়াংখেড়ে, ২০০৪
২৮ রান – বনাম ইংল্যান্ড, কলকাতা, ১৯৭২
৩১ রান – বনাম অস্ট্রেলিয়া, অ্যাডিলেড, ২০১৮
বিদেশের মাটিতে প্রথমবার সিরিজের ৫ম টেস্ট ম্যাচ জিতল ভারত
(এতদিন ভারত কখনো বিদেশে সিরিজের শেষ টেস্ট জিততে পারেনি)
ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান ব্যবধানে পরাজয়:
১ রানে – বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০২৩
৩ রানে – বনাম অস্ট্রেলিয়া, ম্যানচেস্টার, ১৯০২
৬ রানে – বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৮৮৫
৬ রানে – বনাম ভারত, ওভাল, ২০২৫
গিল বলেন, 'এই সিরিজে যা শিখলাম ভারত কখনও হাল ছাড়ে না'
ফোনের ওয়ালপেপার সাহস যুগিয়েছে ব্রুকের ক্যাচ ফেলা সিরাজকে