কদিন বাদেই ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ। তবে লিটন দাসদের দৃষ্টি আসলে আবুধাবির দিকে। এশিয়া কাপ মাথায় রেখে সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সেই দলে রয়েছেন তুমুল আলোচনায় থাকা কাজী নুরুল হাসান সোহানও।
আগামী বুধবার মিরপুরে ফিটনেস ক্যাম্পের জন্য রিপোর্টিং করবেন ক্রিকেটাররা। মিরপুরেই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে স্কিল ক্যাম্প শুরু হবে ১৫ আগস্ট থেকে। সেখান থেকে ২০ আগস্ট সিলেট যাবে দল। এই প্রাথমিক স্কোয়াড থেকেই গড়া হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল। এতে নিশ্চিত হলো ২০ আগস্টের পরেই সিলেট অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৭ তারিখ অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ‘এ’ দল। ওই দলের অধিনায়ক সোহান ছাড়া নাঈম শেখ, সাইফ হাসান, মাহিদুল অংকন এবং হাসান মাহমুদ রয়েছেন এশিয়া কাপের এ ২৫ জনের প্রাথমিক স্কোয়াডে।
অস্ট্রেলিয়ায় 'এ' দলকে নেতৃত্ব দেবেন সোহান, সঙ্গী নাঈম অংকন আফিফ হাসান
ফোনের ওয়ালপেপার সাহস যুগিয়েছে ব্রুকের ক্যাচ ফেলা সিরাজকে