১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে- সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া ফেসবুক স্ট্যাটাস ঘণ্টাখানেক পর ডিলিট করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ আগস্ট) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পোস্টের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির যোগদান প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে জানতে পারবেন।
এর আগে, সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে একটি ফেসবুক পোস্ট দেন।
