বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের একটি দেয়ালচিত্র আঁকা হয়েছিল বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিকে। গত মাসের মাঝামাঝি সময়ে ইয়ামালের ১৮তম জন্মদিনকে উৎসর্গ করে দেয়ালচিত্রটি এঁকেছিলেন ‘টিভিবয়’ খ্যাত ইতালিয়ান শিল্পী সালভাতরে বেনিনতেন্দে। কে বা কারা সেই দেয়ালচিত্রের ওপর অন্য কার্টুন চরিত্র এঁকে সেটাকে নষ্ট করে ফেলেছিল। এবার সেই ছবি পুনরায় আঁকলেন টিভিবয়।
গতকাল সোমবার ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে তা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র ‘সেভেন ডোয়ার্ফ’। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ইয়ামাল তার জন্মদিনে বামনদের বিনোদনের জন্য ভাড়া করায় এর প্রতিবাদ হিসেবে তাঁর দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করা হতে পারে।
কিছুদিন আগে ইয়ামালের এই দেয়ালচিত্র ক্ষতিগ্রস্ত করা কার্টুন চরিত্রগুলোর ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে প্রমাণিত হয় যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে ইয়ামালের ছবিটি আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনেন ‘টিভিবয়’। উল্লেখ্য, নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ইয়ামাল।
ভারত-ইংল্যান্ড সিরিজকে অ্যাশেজের সঙ্গে তুলনা স্টোকসের
অসাধারণ ইয়ামাল-গাভি, প্রথম গোল রাশফোর্ডের