ব্রাজিল তারকা নেইমারের সাবেক ক্লাব আল হিলাল নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে। সৌদি সুপার কাপের এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে বড় শাস্তির মুখোমুখি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। সৌদি সুপার কাপের ২০২৬-২৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও তারা নিষিদ্ধ থাকবে এবং গুনতে হবে ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা।
গত মাসে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে আল হিলাল। সেখানে তারা ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসির কাছে হেরে বিদায় নেয়। টুর্নামেন্ট শেষে ক্লান্তির কারণে এবারের সৌদি সুপার কাপ থেকে নিজেদের সরিয়ে নেয় আল হিলাল। এর ফলেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আল হিলাল সরে দাঁড়ানোয় এবারের টুর্নামেন্টে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী আল আহলি।
হংকংয়ে আগামী ১৯ থেকে ২৩ অগাস্ট সৌদি সুপার কাপের এবারের আসর বসবে। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ চার দল নিয়ে সৌদি সুপার কাপ আয়াজন করা হয়ে থাকে। ১৯ অগাস্ট আল ইত্তিহাদ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের লড়াই দিয়ে শুরু হবে আসর। চাইলে নিষেধাজ্ঞার শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবে আল হিলাল।
সভাপতির পদে নির্বাচন করতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী
বয়সে বড় আর্জেন্টাইন গায়িকার সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন