বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম

সাবেক মন্ত্রী, নৌ বাহিনী প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল হয়েছে। বুধবার (৬ আগস্ট) বাদ যোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  

দোয়া মাহফিলে এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, এড সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, এড আব্দুল বাসেদ, মাহবুবুর রহমান বকুল, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত