সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী, ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী, সে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম। 

জানা যায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা খুশী (১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া জানান, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক বাস ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান পরিচালনা করছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত