আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের— ডিবির একটি দল তাকে হেফাজতে নেয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান বলেন, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।
দৌলতপুরে মাদক সেবনের অপরাধে ২ জনকে দুই বছরের কারাদণ্ড