ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার টাইমাল মিলস সম্প্রতি একটি পর্ন সাইটে নাম লিখিয়েছেন জীবনের নতুন যাত্রা শুরু করার জন্য। তবে ক্রিকেটটাও ছাড়েননি। খেলছেন ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ। গতকাল বুধবার এই আসরেই দারুণ বোলিংয়ে সাউদার্ন ব্রেভকে জিতিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে সাউদার্ন ব্রেভ। আগে ব্যাট করতে নেমে ম্যানচেস্টার তোলে ৪ উইকেটে ১৩১ রান। জবাবে মাত্র এক বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় সাউদার্ন ব্রেভ। ২০ বলে ৯ ডটসহ ২২ রানে ৩ উইকেট শিকার করেছেন টাইমাল মিলস। ব্যাট হাতেও লোয়ার্ড অর্ডারে নেমে ৪ বলে ৮ রান করে দলের স্কোরবোর্ডটা একটু এগিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ৭ বছরে মাত্র ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩২ বছর বয়সী মিলস ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করেছেন। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বিতর্কিত ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট শেয়ারের জন্য পরিচিত ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্মে। তবে মিলস ‘দ্য অ্যাথলেটিক’ -কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এখানে কোনো গ্ল্যামার শট থাকবে না। এটা ক্রিকেট ও জীবনধারাভিত্তিক কনটেন্ট। একেবারে নতুন এক যাত্রা, কিন্তু আমি খুবই আগ্রহী।’
বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই পেসার বলেন ‘অনলি ফ্যানস’ –এ যোগদান তার ভবিষ্যত পরিকল্পনার অংশ, ‘আমি এখন ৩২, আর কিছুদিন পর ৩৩ হব। একদিন ক্রিকেট ছাড়তে হবে। শুরু হবে জীবনের নতুন অধ্যায়। আমি চাই সর্বোচ্চ সুযোগটা কাজে লাগাতে।’
বিপিএলে খেলা পেসার নাম লেখালেন পর্ন সাইটে!
শুধু ব্যাটিং নয়, নাচ-গান আর নকল করাতেও দক্ষ কোহলি!