মাদারীপুরের ডাসারে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম

মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ) ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন। 

মাদারীপুরে দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামান জানায়, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বা দুর্নীতি হয়েছে। তবে নিষেধ থাকা সত্তেও তা নিয়োগ হয়েছে। এ বিষয়ে অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য ও রের্কড পত্র চেয়েছি, তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় মাউশি থেকে প্রমাণিত। সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ আমরা পেয়েছি, এগুলোর রেকর্ড পত্র সংগ্রহ করেছি, ওনার স্ত্রী ভারতে থাকেন বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য। কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছেন পর্যালোচনা করছি। এটা আইন ও বিধি বহির্ভূত হলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত