অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ বৃহস্পতিবার ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের। আসিয়ান পর্যটন, দেশগুলোর সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে: যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন উসমান, মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা উসমান।
