টুর্নামেন্ট কমিটির চাওয়া পূরণ করে আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির জন্য তিনটি ভেন্যু চূড়ান্ত করে দিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো হবে সিলেট, রাজশাহী ও বগুড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।
টি-টোয়েন্টির জনপ্রিয়তা, পাইপলাইন তৈরি ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে ২০১০ সালের প্রথম আসরের পর ২০২৪ সালে নতুন করে এনসিএল টি-টোয়েন্টি শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। গত মৌসুমে শুধূ সিলেটের দুটি মাঠেই হয়েছিল ম্যাচগুলো। একই ভেন্যুর দুইটি মাঠে টানা খেলার হওয়ার ফলে শেষের দিকে এসে বড় রান দেখা যায়নি। যার ফলে নতুন মৌসুম ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুইটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে ঠিক করেছি বগুড়া, রাজশাহী এবং সিলেট—এই তিনটা জায়গায় আমরা করব। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
এবারের আসরে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন। খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও। এ তিন তারকাই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।
এ বিষয়ে আকরাম খান বলেন, ‘শুনেছি তো খেলবে। যেহেতু ওরা বিপিএলে খেলবে। খেললে এটা তো টুর্নামেন্টের জন্য ভাল। আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য ভাল। তাদের থেকে শিখবে।’ এনসিএলের এবারের আসরে খেলার জন্য এরইমধ্যে সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিক।
৮ হাজার টাকায় কেনা যাবে লর্ডসের এক টুকরো টার্ফ
রাহবারকে নিয়ে ২৪ সদস্যের ফুটসাল জাতীয় দল ঘোষণা বাফুফের