সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দানকালে শিক্ষার্থীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপির দ্রুত অনুমোদনের কোনো আশ্বাস না দেওয়া হয়, তবে ৪৮ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
এ দিন সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
