কুড়িগ্রামের উলিপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীয় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের নারিকেল বাড়ি কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।
জানা গেছে, পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তিনি। এ সময় গুরুতর অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
নিহত আতিকুর রহমান উলিপুরের বিভিন্ন বাজারে পাইকারি ওষুধ সরবরাহ করতেন বলে জানা গেছে।
উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
মার্কিন শুল্কের চাপে বিপর্যয়ে ভারতের পোশাক খাত, বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা