শেষমেশ গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। বিয়ের চার বছর পর চলতি বছরের নভেম্বরেই মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।দেখতে দেখতে প্রায় চার বছর হল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা। বিয়ের আসর ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এ বার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা! ক্রমেই স্ফিত হচ্ছে নায়িকার বেবিবাম্প। চলতে-ফিরতে অনেকটা কৌশলে নিজের উদর আড়াল করছেন তিনি।
গত প্রায় দু’বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। নয়ত তীর্থস্থানে দেখা গিয়েছে। বিয়ের পর থেকে বার বার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসেছে চর্চায়। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়েছে।
২০২৫ এই নাকি আসছেন ভিকি-ক্যাটের সন্তান!গত বছরও আম্বানী-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাগরিকের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সমাজমাধ্যম ও ছবিশিকারিদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী।
কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যেতে জল্পনা দ্বিগুণ হয়। সেখানে নজর কাড়ে অভিনেত্রীর পোশাক। ক্যাটরিনা সে দিন পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী কি স্ফীতোদর লুকনোর চেষ্টা করছেন?
শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা। সমাজমাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা, ‘‘আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।’’ এখন পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই এই পোস্টটি নিয়ে আপত্তি জানানি। আবার নিজেদের তরফ থেকে এটাকে জল্পনা বলে উড়িয়েও দেননি। দ
রাজস্থানের স্যামসনক নিয়ে চেন্নাই-কলকাতার টানাটানি
এই পুলিশ বাহিনী দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে
রিয়া মনির বিরুদ্ধে কঠিন অভিযোগ হিরো আলমের