অলিম্পিক গোল করে তাক লাগিয়ে দিলেন শান্তি

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম

কর্নার থেকে সরাসরি করা গোলকে বলা হয়ে থাকে অলিম্পিক গোল। এর জন্য প্রয়োজন নিখুঁত মাপা শটের আর কিছুটা ভাগ্যের সহায়তা। কর্নার নিতে গিয়ে একক প্রচেষ্টায় এমন গোল করা চাট্টিখানি কোনো কথা নয়। আর সেটিই করে দেখালেন শান্তি মার্ডি।

পূর্ব তিমুরের বিপক্ষে অ-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন শান্তি। ৩২ মিনিটে আসে তার ওই অলিম্পিক গোল। শান্তির নেওয়া কর্নার কিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও সতীর্থ ফরোয়ার্ডরা বক্সে লাফিয়ে উঠলেও কেউই বলের স্পর্শ পাননি। গোলরক্ষকও মিস করেন বলের ফ্লাইট। সবাইকে ফাঁকি দিয়ে দূর পোস্টের ভেতরের দিকে লেগে জালে প্রবেশ করে বল।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার লড়াই। আর সেই পথে প্রথমার্ধে পূর্ব তিমুরের জালে চারবার বল পাঠিয়েছেন মেয়েরা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত