মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। তার নাম মো. নাছির উদ্দিন (৪৫)।
শনিবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। নাছির ওই এলাকার প্রয়াত নসুরুদ্দিন বেপারীর ছেলে।
জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান জানান, মধ্য কোর্টগাঁও এলাকার নাছিরের বাড়িতে অভিযান চালান তারা। এসময় বসতঘরে তল্লাসি চালিয়ে সমুদয় ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
