দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে: ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে়র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে। যথাযথ ভাবে তা ব্যবহার নিশ্চিত করতে হবে। ক্রীড়াবিদ ও খেলোয়াররা যেন এখানে খেলাধুলা করতে পারে তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ ভার্চুয়ালি ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয় বরং তার যথাযথ ব্যবহারে সুনিশ্চিত করতে হবে। সারা দেশে প্রায় ১৫০ মিনি স্টোডিয়ামের কাজ চলমান। ১৪টির উদ্বোধন করা হলো। বাকী উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলায় মিনি স্টোডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে আসবে। খেলাধুলার মাধ্যেম দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দুর হয়ে যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা প্রমুখ।

উদ্বোধন শেষে তিনি জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত