মুন্সীগঞ্জে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পৈতৃক ফসলি জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীসহ আশপাশের এলাকার তিন শতাধিক মানুষ অংশ নেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভূমিদস্যু এম এ হালিম, মহিউদ্দিন, মইনুল হাসান নাহিদ, রাম প্রসাদ বিশ্বাস ও গোবিন্দ মেম্বার ভুয়া জন্ম নিবন্ধন ও ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি জবরদস্তি বালু দিয়ে ভরাট করে দখল করেছে।

এ সময় বক্তারা অবিলম্বে দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার না পেয়ে এই মানববন্ধন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত