অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। প্রথমার্ধে ১-১ গোলে ড্র থাকায় সেই আশাও জেগেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল হজম করে ৬-১ ব্যবধানে হেরে গেছেন পিটার বাটলারের শিষ্যরা। সেই সঙ্গে কমে গিয়েছে গোল ব্যবধানও। এখন সেরা তিন রানার্স আপের মধ্যে বাংলাদেশ থাকবে কি না তার জন্য অপেক্ষা করতে হবে অন্যান্য গ্রুপগুলোর ম্যাচ শেষ হওয়ার।
লাওসের ভিয়েনতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। খেলার ১৫ মিনিটে গোল করেন আগের ম্যাচে হ্যাটট্রিককারী শ্রীমতি তৃষ্ণা রাণী। তবে ৪ মিনিট পরই খেলায় ফেরের দক্ষিণ কোরিয়া। ১-১ স্কোরলাইন নিয়ে শেষ ম্যাচের প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের পসরা সাজিয়ে বসে কোরিয়ান মেয়েরা। সেই সঙ্গে খুবই ছন্নছাড়া ভাবে খেলতে থাকে বাংলাদেশ। তাতে একের পর এক আক্রমণের মাঝে আরও চারবার বাংলাদেশের জাল খুঁজে নেয় শক্তিতে এগিয়ে থাকা কোরিয়া।
বাংলাদেশ হেরে যাওয়ায় এখন গ্রুপ রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূল পর্বের টিকিট পাওয়া যাবে। আপাতত ৬ পয়েন্ট আর +৫ গোল ব্যবধানই বাংলাদেশের ভরসা। আসরের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
হামজাদের প্রিমিয়ার লিগে ফেরার লড়াই শুরু হচ্ছে আজ
‘গামিনি ক্রিকেটারদের অপমান করত, মাঠকর্মীদের মানুষই মনে করত না!’