উলিপুরে শিশু‌ ধর্ষণেরচেষ্টা মামলায় বৃদ্ধ কারাগারে

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজ‌তে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতি‌বে‌শী ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নি‌য়ে যান। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা গি‌য়ে তাকে উদ্ধার করে। পরে জাতীয় জরু‌রি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দি‌কে ঘটনাস্থল থে‌কে ছক্কু মিয়া‌কে গ্রেপ্তার ক‌রে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, রবিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত