১৪ বছর পর ঢাকা ট্রেড সেন্টারের সাধারণ সভা

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম

দীর্ঘ প্রায় ১৪ বছর পর সাধারণ সভা করেছে ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) দোকান মালিক সমিতি। গত শুক্রবার ‘ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল’-এর অষ্টমতলায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী কমিটির সভাপতি আলহাজ মো. মোজাম্মেল হকের (মজু) সভাপতিত্বে এবং মো. আবদুর রহমানের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন অন্তর্বর্তী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. বাসেত।

সভায় অন্যদের মধ্যে মো. আবু তাহের (দোকান নম্বর-চতুর্থতলা ৪৯), মো. মতিউর রহমান সরকার (দোকান নম্বর-চতুর্থতলা ৫৩), তোফায়ের আহাম্মদ (দোকান নম্বর-চতুর্থতলা ১২৬), হাজি মো. আ. রশিদ গাজী (দোকান নম্বর-

তৃতীয়তলা ১৬৩), মো. কলিম উল্যা (দোকান নম্বর-নীচতলা ৯১), মো. ওমর ফারুক (দোকান নম্বর-দ্বিতীয়তলা ৮৭), মো. আবুল কাশেম (দোকান নম্বর-নীচতলা ১০৯), মো. দেলোয়ার হোসেন (দোকান নম্বর-তৃতীয়তলা ১৩৯), মো. জামাল হোসেন (দোকান নম্বর-নীচতলা ১৪১) প্রমুখ। এ সময় সমিতির গঠনতন্ত্রের ২৫-এর (খ) ধারা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে সমিতির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মিয়া মো. আনোয়ার হোসেন (দোকান নম্বর-

তৃতীয়তলা ১৩৮), সদস্য সচিব মো. সোলায়মান মিয়া (দোকান নম্বর-চতুর্থতলা), সদস্য মো. আশিকুল ইসলাম (দোকান নম্বর-তৃতীয়তলা ১০৩) মো. আমির হোসেন বাবুল (দোকান নম্বর-নীচতলা ৮৫) এবং মো. নূরুল হক জিলানী ভূঁইয়া (দোকান নম্বর-তৃতীয়তলা ১৩২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত