ডিজিটাল সুরক্ষায় স্কুলছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ তামিলনাড়ুতে

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

স্কুলের ছাত্রীদের মধ্যে অনলাইন নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ হিসেবে, তামিলনাড়ু স্কুল শিক্ষা বিভাগ গাইডিং লাইট নামে একটি বই প্রকাশ করেছে। এটি শিক্ষার্থীদের সাইবার হুমকি এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করবে। 

বইটিতে সাইবার বুলিং, গ্রুমিং, স্টকিং, ছবি মর্ফিং এবং মোবাইল ফোন আসক্তিসহ বিভিন্ন ধরণের সাইবার অপরাধের সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে।  শিক্ষার্থীদের সাইবার অপরাধ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে  বাস্তব জীবনের উদাহরণ প্রদান করা হয়েছে।

বইটিতে সতর্ক করা হয়েছে যে, ব্যক্তিগত তথ্য অসাবধানতার সাথে শেয়ার করা হলে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। এখানে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।  যেমন অনলাইনে ব্যক্তিগত  শেয়ার , শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা বিষয়ে সচেতন করা হয়েছে।

শিক্ষার্থীরা অনলাইনে হয়রানির সম্মুখীন হলে অবিলম্বে অভিভাবক বা শিক্ষকদের অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

বইয়ের একটি অংশে মোবাইল ফোন আসক্তি সম্পর্কে বলা হয়েছে। একজন মেধাবী শিক্ষার্থীর গল্প বলা হয়েছে যে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে স্বাস্থ্য এবং পড়াশোনার অবনতি ঘটে। শিক্ষার্থীদের স্ক্রিন টাইমের কঠোর সীমা নির্ধারণ এবং বিশ্রামকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ইন্টারনেটে সুযোগ এবং বিপদ উভয়ই রয়েছে। দায়িত্ব, সচেতনতা এবং সতর্কতার সাথে, ডিজিটাল বিশ্ব শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ এবং ক্ষমতায়নের স্থান হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত