রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান নিহতের খবর নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতিসহ আটক করা হয়েছে।
ডিজিটাল সুরক্ষায় স্কুলছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ তামিলনাড়ুতে